ব্রেকিং নিউজ
হোম chevron_right ব্যবসা chevron_right বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
ব্যবসা ৩৮ দিন আগে

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

person
আরটিডি নিউজ ডেস্ক
schedule 05 জুন 2026, 8:10 অপরাহ্ন
visibility ৪১ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
ছবি: আরটিডি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার মধ্যে শুক্রবার (৫ জুন) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।

বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৫২.২০ ডলারে দাঁড়িয়েছে এবং সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এর দাম প্রায় ১.৮ শতাংশ কমেছে।

এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৬ শতাংশ কমে ৪ হাজার ৪৭৮.৫০ ডলারে নেমেছে। এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, ইরান-সংক্রান্ত সমাধান নিয়ে অনিশ্চয়তা নেতিবাচক প্রভাব ফেলছে স্বর্ণের ওপর। সুদের হার আরও কঠোর হওয়ার প্রত্যাশাও স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করছে বলে জানান তিনি।

এদিকে রুপার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২.৮৯ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৮৭৮.৬৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১ হাজার ২৯৮.৪৫ ডলারে নেমেছে। সব ধাতুই সপ্তাহ শেষে ক্ষতির দিকে এগোচ্ছে। ফলে সপ্তাহজুড়ে দরপতনের প্রবণতা দেখা গেছে প্রায় সব ধাতুরই।

share শেয়ার করুন

Facebook X / Twitter