ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right কালাদরাপে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি; …
জাতীয় ২৪ দিন আগে

কালাদরাপে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি; অভিযুক্ত বৃদ্ধ থানায়

person
ডেস্ক
schedule 29 অক্টো. 2026, 11:51 পূর্বাহ্ন
visibility ৪১৮ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
কালাদরাপে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি; অভিযুক্ত বৃদ্ধ থানায়
ছবি: ডেস্ক

কালাদরাপে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি; অভিযুক্ত বৃদ্ধ থানায়

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার ৯ নং কালাদরাপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির নিকটাত্মীয় বলে জানা গেছে।
তাছাড়াও আরও জানা যায় ৫ ই আগস্ট এর আগ থেকেই তিনি সামাজিক সকল কার্যক্রমে জামাত ইসলামের সঙ্গে রাজনৈতিক ভাবে যুক্ত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মজিবুল হক (৬৩) নামে ওই ব্যক্তিকে থানায় নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন জামাতের আমীর মন্তব্য করেন যে মজিবুল হক নামের এই ব্যক্তির জামাতের রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা নেই। এবং তিনি আরও দাবি করেন আমাদের কর্মীর তালিকা ও তার নাম নেই তার অবশ্যই শাস্তি হওয়া উচিত সে যে দলেরই হোক না কেন।
তবে অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

share শেয়ার করুন

Facebook X / Twitter