ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা …
জাতীয় ৮ দিন আগে

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাহবুবুর রহমানের পরিবারকে হুমকির অভিযোগ

person
ডেস্ক
schedule 14 সেপ্টে. 2026, 9:07 অপরাহ্ন
visibility ৪৩০ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাহবুবুর রহমানের পরিবারকে হুমকির অভিযোগ
ছবি: ডেস্ক

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মাহবুবুর রহমানের পরিবারকে হুমকির অভিযোগ

**সিলেট প্রতিনিধি:**
ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও সিলেট দক্ষিণ সুরমার বাসিন্দা **মো. মাহবুবুর রহমান** এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত **২৮ আগস্ট** মাহবুবুর রহমানের ফেসবুক পোস্টে করা একটি মন্তব্যের জেরে তাকে দেশে ফিরলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিবারের অভিযোগ, **NCP-এর এক নেতা** ওই পোস্টের কমেন্টে প্রকাশ্যে মাহবুবুর রহমানকে দেশে ফিরলে হত্যার হুমকি দিয়েছেন।

এদিকে, মাহবুবুর রহমানের ফেসবুকের লেখালেখি ও রাজনৈতিক মতামত প্রকাশকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গত রাতে তার গ্রামের বাড়িতে গিয়ে তার মাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মাহবুবুর রহমান দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক মতামত প্রকাশের কারণে একজন প্রবাসী রাজনৈতিক নেতার পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

share শেয়ার করুন

Facebook X / Twitter