ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right তৃণমূলের আস্থায় কালাদরাপে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম
জাতীয় ১৩ দিন আগে

তৃণমূলের আস্থায় কালাদরাপে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম

person
ডেস্ক
schedule 09 সেপ্টে. 2026, 5:45 অপরাহ্ন
visibility ২৩০ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
তৃণমূলের আস্থায় কালাদরাপে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম
ছবি: ডেস্ক

তৃণমূলের আস্থায় কালাদরাপে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম

**নোয়াখালী প্রতিনিধি:**
নোয়াখালীর ৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক **আব্দুর রহিম**। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগকে পুঁজি করে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আব্দুর রহিমকে নিয়ে তৃণমূলে আলোচনা তৈরি হয়েছে।

আব্দুর রহিমের অনুসারীদের দাবি, তৃণমূলের প্রত্যাশা ও সাধারণ মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যেতে চান বলেও জানিয়েছেন।

এদিকে চেয়ারম্যান পদে আব্দুর রহিমের প্রার্থী হওয়ার সম্ভাবনাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তার অবস্থান কেমন হবে, সেটিই এখন দেখার বিষয়।

share শেয়ার করুন

Facebook X / Twitter