ব্রেকিং নিউজ
হোম chevron_right জাতীয় chevron_right ১৮০০ টাকা বাঁচাতে উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় প্রাণ হারালেন …
জাতীয় ১২০ দিন আগে

১৮০০ টাকা বাঁচাতে উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ বন্ধু

person
ডেস্ক
schedule 25 মে 2026, 9:37 অপরাহ্ন
visibility ৭২ বার পড়া হয়েছে
menu_book ১ মিনিটে পড়া যায়
১৮০০ টাকা বাঁচাতে উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ বন্ধু
ছবি: ডেস্ক

১৮০০ টাকা বাঁচাতে ৯ বন্ধু উঠেছিলেন ট্রাকে, দুর্ঘটনায় পথে হারালেন প্রাণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
 

নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে যায় ট্রাক। ছবি : সংগৃহীত

পরিবারের সঙ্গে ঈদ আনন্দে যোগ দিতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন একই এলাকার ৯ বন্ধু। বাসভাড়া ১৮০০ টাকা বেশি হওয়ায় উঠেছিলেন ট্রাকে। কিন্তু সেই সাশ্রয়ের টাকায় ট্রাকে করে তাদের যাত্রা যে জীবনের শেষযাত্রা হবে, তা কে জানতো!

টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাড়ে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় ঝরে গেছে ১৫টি তাজা প্রাণ, যার মধ্যে রয়েছেন সেই ৯ বন্ধু। নওগাঁর মান্দা উপজেলার এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা আর শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব দিকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই রডবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ১৫ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন।

share শেয়ার করুন

Facebook X / Twitter